মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

কুয়াকাটায় জলকেলিতে রাখাইনদের বর্ষবরণ উৎসব

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৪৮৯ বার
পটুয়াখালীর কুয়াকাটায় নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সার্বজনীন সাংগ্রাই বা নববর্ষ উৎসব।
শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে বুদ্ধ স্নানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা।
জলকেলি উৎসবে মেতেছে কুয়াকাটার আদিবাসী রাখাইনরা, পুরোনো বছরের সব দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে এ উৎসবের আয়োজন করে অং হেলফ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
করোনা মহামারির বাধার কারণে দীর্ঘ দুই বছর পর এ উৎসবে অংশগ্রহণ করতে পেরে রাখাইন পরিবারগুলোর মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
প্রায় ৫শ ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে মৈত্রীয় জলবর্ষণ উৎসব বা জলকেলি।
অং হেলফ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নিউ নিউ খেইন জানান, বিগত দুই বছর আমরা এ উৎসব করতে পারিনি। বিগত বছরের দুঃখ দুর্দশা ভুলে নতুন করে পথ চলার জন্যই আমাদের এ আয়োজন। জলকেলি এখন সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com