শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

কালিয়াকৈরে আ’ লীগ দোসরা ছেলেকে গুম করেছে; পরিবারের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার

ফ্যাসিস্টবাদী আওয়ামী সরকারের সময় গাজীপুরের কালিয়াকৈরে দরবাড়ীয়া এলাকায় মোস্তফা নামে এক যুবক গুম হয়। তাকে জীবিত বা মৃত ছেলেকে ফিরে পেতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
রোববার (০৩ নভেম্বর) সকালে উপজেলার দরবাড়িয়া এলাকায় কবিরপুর আঞ্চলিক সড়কে এ মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।
নিখোঁজ হওয়া মোস্তফা হোসেন উপজেলার দরবাড়িয়া এলাকার মৃত ওহাদ আলীর ছেলে ।
মানববন্ধন ও ভুক্তভোগী পরিবার , এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিগত ১০ থেকে ১২ বছর আগে মোস্তফা হোসেন নিখোঁজ হয়। তিনি একজন বিএনপি’র সমর্থক। পাশাপাশি হোটেল ব্যবসায়ী ছিলেন। তিনি বিগত ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় গুম হয়। পরে ভুক্তভোগী পরিবার এলাকার সহ বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে পরিবার থানায় ঘুরেও অভিযোগ দিতে পারিনি।
তারি ধারাবাহিকতায় রোববার সকালে হয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী দরবারে এলাকায় একটি আঞ্চলিক সড়কে মোস্তফাকে ফিরিয়ে পেতে মানববন্ধন করেন।
গুম হওয়া ছেলের ভাই ফারুক হোসেন জানান, বিগত আওয়ামী লীগের সরকারের আমলে আমার ভাই গুম হয়েছে আজও পর্যন্ত আমার ভাইয়ের সন্ধান পায়নি। আওয়ামী লীগের দোসরা আমার ভাইকে গুম করে রেখেছে সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনা হোক।
এলাকাবাসী জহুর উদ্দিন জানান, বহু বছর যাবত মোস্তফা হোসেন নিখোঁজ হয়েছে তাকে ফিরে পেতে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com