মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় আহত-২, আটক ৪

মো. জাহিদুল ইসলাম জাহিদ, সাতক্ষীরা
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৪২৪ বার

কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের মেহমানপুর গ্রামে গতকাল শনিবার সকাল ১০ টার সময় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই সহদর আহত হয়ে একজন কলারোয়া হাসপাতালে ও অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন উপজেলার মেহমানপুর গ্রামের মৃত: ওমর আলী মোড়লের ছেলে হাফিজুল ইসলাম ও আ: জলিল।

অভিযোগের বিবরনে জানা যায়, বাদিরা দীর্ঘ দিন যাবৎ তাদের পৈত্রিক জমি ভোগ দখল করে আসছে হঠাৎ বিবাদিরা বাদিদের দখলে থাকা জমি তাদের দাবি করে জমি দখলের উদ্দেশ্যে লোহার রড, কুঁড়াল, লাঠি নিয়ে সন্ত্রাসী কায়দায় নিরীহ বাদিদের উপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে তাদেরকে গুরুতর জখম করে।

 

এ ব্যাপারে কলারোয়া থানায় ছয় জনকে আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হলেন, ১। শওকাত মোড়ল (৪৫) ২। মোহাম্মাদ আলী (৪৮) ৩। ইউসুফ আলী (৩৮) ৪। হযরত আলী (৪৩) সর্ব পিতা জব্বার আলী মোড়ল ৫। মেহেদি হাসান (৩০) পিং শওকাত মোড়ল ৬। আশরাফুল ইসলাম(২২) পিং আহম্মদ আলী সর্ব সাং মেহমানপুর।

 

এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ¦ মীর খায়রুল কবিরের কাছে জানতে চাইলে তিনি জানান, থানা পুলিশ ঘটনা জানতে পেরেই তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং মামলার বাকি আসামিদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। আটককৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com