বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

কলাপাড়ায় জাতীয় শোক দিবস পালিত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৮২ বার

পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা সংসদ কলাপাড়া কমান্ডের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঢাকার ধানমন্ডির ৩২ নং বাড়িতে তার সাথে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা কমান্ডার (ভারপ্রাপ্ত) ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক।

বীর মুক্তিযোদ্ধা মু: সাহাবুদ্দিন এর সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ মহিব্বুর রহমান মুহিব।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পটুয়াখালী জেলা আওয়ামীলেিগর সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, ড. শহিদুল ইসলাম বিশ্বাস, প্রবীন আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান শিকদার সানু, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসীম প্রমূখ।

সবশেষে দোয়া -মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাও: সাইদুর রহমান।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

শোক দিবসে কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে সোমবার বেলা এগারোটার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মন্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শামসুল আলম, জীবন কুমার মন্ডল, অশোক মুখার্জী, মো.শরিফুল হক শাহীন, গোফরান বিশ্বাস পলাশ, জসীম পারভেজ ও মিলন কর্মকার রাজু।

কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বর্ণাঢ্য র‌্যালি, কবিতা পাঠ, রচনা ও চিত্রঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শণী, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচী পালন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com