শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য

কলাপাড়ায় অভিনয়ে স্মরণ করলো জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৪ বার

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

মঙ্গলবার সকাল ৯টায় কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে কলাপাড়া উপজেলা প্রশাসন ও ‘কচিমুখ নাট্যাঙ্গন শিশু কিশোর সংগঠনের সদস্যরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে।

৫০ বছর আগের সেই দিনে রায়ের বাজারের বিভিষীকাময় হত্যাকান্ডের মুহুূর্তটি অভিনয়ের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে স্কুলের শিক্ষার্থীরা।

এর আগে কলাপাড়া উপজেলা প্রশাসন, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও থানা পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শিশু- কিশোররা চিত্রাঙ্কন ও প্রতিবাদী গান গেয়ে শহীদ বুদ্ধিজীবিদের হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাহবুবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া থানার ওসি মো. জসীম প্রমুখ।

প্রথমবারের মতো কলাপাড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করায় সকাল থেকে শতশত মানুষ জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com