বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

কর্মস্থলে না গেলে করোনা নয় স্বপরিবারে না খেয়ে মরতে হবে

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৩১ বার

ময়মনসিংহের সোমবার (২ আগস্ট) অন্যান্য দিনের মতোই মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী জেলা প্রশাসনকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। তারপরও রাজধানী মুখী মানুষের জনস্রোত কোন ভাবেই বাধা মানছে না।

গণপরিবহন বন্ধ অপরদিকে চলমান কঠোর লকডাউনে রবিবার থেকে রপ্তানীমুখী শিল্প কলকারখানা খোলে দেয়ায় মোবাইল কোর্ট এর জরিমানা উপেক্ষা করে কর্মক্ষেত্রের উদ্দেশ্য ছুটে চলেছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত আয়ের শ্রমজীবী মানুষজন। কোন ভাবেই তাদের থামিয়ে রাখা যাচ্ছে না। তারা কিছুটা হেঁটে, ‍কিছুটা রিক্সা ভ্যান, সিএনজি, অটো মিলিয়ে যে যেমনি পারে কর্মস্থলে যাচ্ছে ।

এইসব শ্রমজীবী মানুষের কথা হলো, করোনাভাইরাস আমাগো কাছে আসবে না কারণ আমরা সারাদিনই ঘাম দ্বারা গোসল করি আর যারা পানি দ্বারা গোসল করে এসি রুমে থাকে তাদের করোনা আতঙ্ক বেশি। তাদের ধারণা শারিরীক পরিশ্রমের ফলে যখন আমরা ঘাম দ্বারা গোসল করি তখন করোনা জীবাণু আমাদের শরীরে থাকে না।

আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের পরিবার, কর্মস্থলে না গেলে করোনা নয় স্বপরিবারে না খেয়ে মরতে হবে। তাই জীবন বাজি রেখে কর্মস্থলে ছুটে চলেছে মানুষ কোন রকম আইনের তোয়াক্কা না করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com