মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

এমপি শাওনের নির্দেশে ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ করেন জসিম উদ্দিন হাওলাদার

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৭৬ বার

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে ঈদ-উল-ফিতর উপলক্ষে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ৫শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় ভোলার লালমোহন উপজেলাধীর লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় লালমোহন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন হাওলাদার এ অর্থ বিতরন করেন।

এসময় তিনি লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের প্রবীন আওয়ামীলীগ নেতা মোজাম্মেল মৃধার অসুস্থ্যতার খবর পেয়ে তার বাড়ি গিয়ে তাকে চিকিৎসার খরচ বহন করেন।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ ফরিদ উদ্দিন, ইউপি সদস্য আবদুর রহিম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেল হাওলাদারসহ আরো অনেকে।

জসিম উদ্দিন হাওলাদার বলেন, মাহে পবিত্র রমজানের শেষে লর্ডহাডিঞ্জ ইউনিয়নের গরীব, অসহায় ও হতদরিদ্ররা যাতে ভালো ভাবে ঈদ উদযাপন করতে পারে তার জন্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে নগদ অর্থ বিতরণ করি।

পাশাপাশি এলাকার অসহায় অসুস্থ্য ব্যক্তিদেরকে চিকিৎসার জন্য সাধ্যমত সহায়তার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com