শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

ইয়াস ব্লাড ব্যাংক নলছিটি শাখা কমিটি গঠন

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৩১ বার

“স্বেচ্ছায় করি রক্তদান, হাসুক রোগী বাঁচুক প্রাণ”। এই প্রতিপাদ্য নিয়ে এক ঝাঁক রক্তযোদ্ধাদের সমন্বয়ে শনিবার (২০ নভেম্বর) নলছিটি চায়না মাঠে সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি ইয়াসের স্বেচ্ছায় রক্তদানকারী অঙ্গসংগঠন ইয়াস ব্লাড ব্যাংক এর নলছিটি শাখার ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

উপস্থিত সকলের সম্মতিতে ইয়াসের সহ-সভাপতি গোলাম রাব্বি খান তাবিশ মাহমুদ নাহিদকে আহবায়ক, মোঃ আলভি খানকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষনা করেন। কমিটির অন্যান্যরা হলেন সদস্য মোঃ রাব্বি, মাইনুল ইসলাম রনি,মোঃ মুরাদ।

 

এই কমিটি আগামী ১৭ই জানুয়ারী ইয়ুথ অ্যাকশন সোসাইটি- ইয়াসের প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি তৈরী করে প্রস্তাব দিবেন।

 

এসময় ইয়াস ব্লাড ব্যাংকের সাবেক আহবায়ক রনি চন্দ্র, ইয়াস ব্লাড ব্যাংক ঝালকাঠি শাখার সহ-সভাপতি মারজান খান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুমি আক্তার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শান্ত, সদস্য দেবাশীষ দাস, অর্নব শান্ত এর উপস্থিতিতে এই কমিটি ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com