শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ইউক্রেনীয় শহর পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৬৯ বার
সংগৃহিত

রুশ বাহিনীর দখল করা দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় শহর মারিউপোল পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেন গেলেন রুশ প্রেসিডেন্ট।

ক্রেমলিনের বরাত দিয়ে রোববার (১৯ মার্চ) সংবাদমাধ্যম তাস জানিয়েছে, হেলিকপ্টারে করে পুতিন মারিউপোল যান। শহরের বেশ কয়েকটি এলাকা তিনি ঘুরে দেখেন।

এসময় পুতিন সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

রুশ সংবাদমাধ্যম খবর দিচ্ছে, পুতিন হেলিকপ্টারে চড়ে ওই শহরে এসে নামেন এবং অন্ধকারের মধ্যে গাড়িতে করে শহরটির বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। এসময় তিনি নিজেই গাড়ি চালান।

এর আগে অঘোষিত এক সফরে ক্রিমিয়া সফর করেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের কাছ উপদ্বীপটি দখলে নেওয়ার নবম বার্ষিকী উপলক্ষে শনিবার (১৮ মার্চ) এই সফরে যান তিনি।

সফরকালে সেভাস্তোপলে রাশিয়ার নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ পুতিনকে অভ্যর্থনা জানান।

ক্রিমিয়ায় রুশ প্রেসিডেন্ট একটি নতুন শিশু কেন্দ্র ও আর্ট স্কুল দেখতে গিয়েছিলেন।

রাশিয়ার রাষ্ট্রীয় টিভির ফুটেজে, শনিবার পুতিনকে কৃষ্ণ সাগরের বন্দর শহর সেভাস্তোপল পরিদর্শন করতে দেখা যায়। তার সঙ্গে ক্রিমিয়ায় মস্কো-নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভও ছিলেন।

এক কর্মকর্তা বলেছেন, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন ব্যক্তিগতভাবে এখানে এসেছিলেন। নিজেই গাড়ি চালিয়ে। রুশ প্রেসিডেন্ট সবসময় সেভাস্তোপল ও সেভাস্তোপলের জনগণের সঙ্গে আছেন।

সূত্র: বাংলা নি উ জ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com