রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

আশুলিয়ায় বয়লারের পানিতে দগ্ধ ৩ শ্রমিক

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৭ বার

ঢাকার আশুলিয়ায় একটি সূতা তৈরি কারখানার ডাইং মেশিনের গরম পানিতে ৩ জন শ্রমিক দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে ইস্ট ওয়েস্ট মেডিকেল পাঠানো হয়েছে। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে জামগড়া এলাকার ওয়ান থ্রেড অ্যান্ড এক্সেসরিজ বিডি লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

 

দগ্ধরা হলেন- আশুলিয়ার রশিদ মার্কেট এলাকার মোঃ হেলাল (৩০), নেত্রকোনা জেলার বাসিন্দা শ্রী রঞ্জন (২৩) ও বগুড়া জেলার লিমন (২৪)। তারা সবাই ডাইং অপরারেটর। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা আকতারুল ইসলাম জানায়, ওই কারখানায় সুতা ডাইং মেশিনের মাধ্যমে বিভিন্ন কালারের রূপান্তর করা হয়।

 

আজ সাড়ে ৫ টার দিকে সুতা রংয়ের কাজ চলছিল। এমন সময় বিদ্যুৎ চলে গেলে দগ্ধ শ্রমিকরা ডাইং মেশিনের মুখ খোলেন।

 

এসময় বিদ্যুৎ চলে আসলে হঠাৎ ডাইং মেশিনের গরম পানি তাদের পুরো শরীরে ছিটকে আসে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে রাজধানীর উত্তরার ইস্টওয়েস্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

 

তবে কত শতাংশ পুড়ে গেছে তা এখনও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com