শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আশুলিয়ায় কারখানার আগুন নিয়ন্ত্রণে

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৩৮ বার

ঢাকার আশুলিয়ায় পুরাতন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার পুরাতন ডিইপিজেডের স্টিলের শেডের তৈরি একতলা ভবনের প্যাকজার বাংলাদেশ লিমিটেড নামের কারখানায় এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্যাকজার বাংলাদেশ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের খবর পায় ডিইপিজেড ফায়ার সার্ভিস।

পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

আগুনের তীব্রতা বেড়ে গেলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরো ৩টি এবং সাভার ফায়ার সার্ভিসের দুটি ও ঢাকা সদর দপ্তর থেকে আরো ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কারখানাটিতে বিভিন্ন পোশাকের লেবেল, স্টিকার, হ্যাংট্যাগ জাতীয় মালামাল তৈরি করা হয়। এছাড়া ওয়্যারহাউজে প্যাকেজিং মালামাল ও কেমিক্যাল ছিল। তিন ঘণ্টার চেষ্টার পর রাত ১০টার দিকে দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করেছে।

কারখানাটিতে লেবেল, স্টিকার, হ্যাংট্যাগ জাতীয় মালামাল তৈরি করা হতো। কারখানার স্টোর থেকে আগুনের সূত্র। পরে কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। তাদের গোডাউন, অফিস ও কারখানা একসঙ্গেই।

তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব নয় বলে তিনি জানান।

ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) বলেন, প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। প্রতিষ্ঠানটিতে দুই শিফটে ৪০০ জন শ্রমিক কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মূলত তাদের গোডাউন থেকে আগুনের সূত্রপাত। প্যাকজারের একটি লেবেল তৈরি কারখানা।

কোম্পানিতে আগুনের ঘটনা ঘটে। এটি একটি আমেরিকান কোম্পানি, বিশ্ববিখ্যাত লেবেল তৈরি কম্পানি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com