রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

আলম চেয়ারম্যানের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃমনিরুল ইসলাম, সিরাজগঞ্জ
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৪৮৯ বার

তৃতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা নিজ নিজ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন।

 

এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের সলঙ্গায় ৯ নং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতীক নিয়ে চেয়ারম্যান পার্থী হিসেবে তৃতীয় বারের মতো নির্বাচনী আলোচনা সভা করেছেন চেয়ারম্যান হেদায়াতুল আলম (আলম রেজা)।

 

রবিবার রাতে হাটিকুমরুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে আলমকান্দি সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে নির্বাচনী আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভার শুরুতেই ওয়ার্ডের নেতাকর্মীরা বিশাল মিছিলের মাধ্যমে তাকে জনসমর্থন জানিয়ে স্বাগত করেন।

 

উক্ত আলোচনা সভায় আব্দুল আজিজ মাস্টার সভাপতিত্বে বক্তব্য রাখেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান বি এস সি, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুলাহেল কাফী, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাফী, সিরাজগঞ্জ জেলা সেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ হাসান রাজিব, সলঙ্গা থানা শ্রমিক লীগের সভাপতি মাসুদ রানা শান্ত,হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আরমান হোসেন প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন- আওয়ামীলীগ শান্তি আর উন্নয়নে বিশ্বাসী। তাই দেশের মানুষের কল্যাণের স্বার্থে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখুন।যে নৌকায় ভোট দিয়ে আপনারা এদেশের স্বাধীনতা পেয়েছেন, আগামী নির্বাচনে দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সেই নৌকা মার্কায় ভোট দিন।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ীমীর সকল অংঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ এলাকার সর্বস্তরের জনগন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com