বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আটঘরিয়ায় ৫ কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুরু

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৪৩ বার

পাবনার আটঘরিয়ায় শুরু হয়েছে কোভিড ১৯ এর গণটিকা কার্যক্রম। শনিবার সকাল ৯ টায় আটঘরিয়া উপজেলার ৫ টি কেন্দ্রে এক যোগে এ গণটিকা কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্যকর্মী ও স্বেচ্চাসেবকদের সমন্বয়ে টিকা দান কার্যক্রম শুরু হয়েছে।

 

উপজেলার দেবোত্তর ইউনিয়নের গোড়রী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম।

 

পরিদর্শন করেছেন  উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, আটঘরিয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম রতন।

 

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ রফিকুল হাসান জানান,  উপজেলার ৫ টি কেন্দ্রের ১৫ টি বুথে কোভিড-১৯ এর টিকা দেয়া হচ্ছে। ৩০ জন টিকাদান কর্মী ও ৪৫ জন স্বেচ্ছাসেবকের সমন্বয়ে টিকাদান করা হচ্ছে।

 

উপজেলায় প্রথম দিনে ৩ হাজার মানুষকে টিকা দেয়া হবে। ২৫ বছরের উর্ধের মানুষ এই টিকা পাবে।

 

দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল বলেন, দেবোত্তর ইউনিয়নধীন ১টি টিকা কেন্দ্রে আমাদের ইউপি সদস্য গণটিকা প্রদানে সার্বিক সহযোগীতা করছে। পাশাপাশি জনসচেতনতার কাজ করছে।

 

আটঘরিয়া উপজেরা নির্বাহী অফিসার উপজেলার ৫টি ইউনিয়নের কেন্দ্রে টিকাদান পরিদর্শন করে সন্তুষ্ঠি প্রকাশ করে বলেন আটঘরিয়া উপজেলার সর্বত্র টিকাদান পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। কোথায় কোন অনিয়ম বিশৃংখলা যাতে না হয় সে ব্যাপারে প্রশাসন সচেষ্ঠ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com