বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আওয়ামী লীগ নিষিদ্ধের ১ দফা দাবিতে হাবিপ্রবিতে অবস্থান কর্মসূচি 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১০৫ বার
সন্ত্রাসী ও খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধের ১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ মে) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উক্ত অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘বিচার বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’, ‘নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধ চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই’ স্লোগান দেন।
এসময় শিক্ষার্থীরা বলেন,” আপনারা জানেন বিগত ৫ই আগষ্টের পর থেকেই ছাত্র-জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসলেও বর্তমান ইন্টেরিম সরকার এবং তার আইন মন্ত্রী আসিফ নজরুল কোনো কথা বলছেন না।
অথচ এই আসিফ নজরুল ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে সক্রিয় ছিলেন৷ আমরা বলতে চাই, আপনারা ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানি করবেন না।
সেই সাথে আমরা জানতে চাই, ৫ই আগষ্টের পর বাংলাদেশে লুকিয়ে থাকা আওয়ামী লীগের এমপি,মন্ত্রী এবং নেতাকর্মীরা কিভাবে সেইফ এক্সিট পায়।”
শিক্ষার্থীরা আরও বলেন, “আপনারা যারা ক্ষমতায় বসে আছেন অতি দ্রুত ফ্যাসিস্ট আওয়ামী লীগসহ তার যত  অঙ্গসংগঠন আছে তাদেরকে নিষিদ্ধের ব্যবস্থা নিবেন।
তা নাহলে ৫ আগষ্টের পূর্বে যেমন ছাত্র-জনতা রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলো আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য প্রয়োজনে রাস্তায় নেমে পড়বে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com