শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

অসহায়দের পাশে উদ্দ্যোক্তা পরিবার

ইসমাইল হাওলাদার,ঝালকাঠি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৫০৪ বার
ঝালকাঠিতে উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত ‘জেলা উদ্যোক্তা পরিবার’ অসহায়দেরকে খাদ্য সহায়তা দিয়েছে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালত পাড়ায় স্বাধীনতা স্মৃতিস্তম্ভ চত্বরে আনুষ্ঠানিক ভাবে অসহায় পরিবারের হাতে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবন, আটা, সেমাই, দুধ, শুকনা খাবার, বিস্কুট, সাবান, মাস্ক ও প্রয়োজনীয় ঔষধ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ ও সসদস্যরা।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর তরুন কর্মকার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিল হাবিবুর রহমান হাবিল এবং সমাজসেবক মোঃ ছবির হোসেন।
এর আগে গত ১১ জুলাই সংগঠনটির বর্ষপূর্তি উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে নিম্নবিত্ত ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উদ্দ্যোক্তা পরিবারের সদস্যরা।
সংগঠনটির সভাপতি মো. মামুনুর রশীদ রনি বলেন, বৈশ্বিক মহামারীতে অসহায়দের পাশে দারিয়েছে গোটা বিশ্বের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশে সরকার ঘোষিত লগডাউন এবং ঈদকে সামনে রেখে কর্মহীন হওয়া অসহায় মানুষের জন্য কিছু একটা করতে পেরে আমরা গর্বিত।
খাদ্য সহায়তা বিতরনে সার্বিক সহায়তা করেছেন সংগঠনের  সদস্য, মোঃ মাহিদুল ইসলাম রাব্বি, সদস্য গোপাল মোদক, লিংকন নকিব, সাব্বির হোসেন রানা, রমিত, জুবায়ের, হৃদয়, সাগর সহ  অন্যান্য উদ্যোক্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com