রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

অশানির প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩০৮ বার

ঘূর্ণিঝড় অশানির প্রভাবে পটুয়াখালীতে হালকা বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর বৃষ্টি শুরু হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন, সকাল থেকে পটুয়াখালীতে বৃষ্টি হয়েছে। সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড় অশানি ১ হাজার কিলোমিটার দক্ষিনে অবস্থান করছে।

এটি আরও উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে।

আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

তবে উপকূলীয় এলাকায় এখনো বাতাসের চাপ কিংবা নদ-নদীর পানির উচ্চতা বাড়েনি। বৃষ্টির কারণে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।

সকাল থেকে খেটে খাওয়া মানুষকে বেকায়দায় পড়তে হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। তবে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com