বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

অবশেষে আলোচিত কলাপাড়ার সেই ইউএনও বদলী

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩১৬ বার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলোচিত সেই ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হককে অবশেষে বদলি করা হয়েছে। রবিবার (১৪ আগষ্ট) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. শাহীন মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, আলোচিত ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক (পরিচিতি নম্বর ১৭২০০) কে পাশ্ববর্তী বরগুনা জেলার আমতলী ইউএনও হিসেবে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদায়ন করা হয়েছে। আলোচিত ইউএনও’র বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সমূহ তদন্তের স্বার্থে তাকে ১৮ কি.মি. দূরত্বের আমতলি উপজেলায় বদলির আদেশ দেয়া হয়েছে বলে জানায় সূত্রটি।

এর আগে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের অন্তরালে ৪২ বিত্তবানের নামে ২৫ কোটি টাকা মূল্যের ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র স্বাক্ষর নিয়ে গুঞ্জন ওঠে।

এ ঘটনায় জেলা প্রশাসনের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। এছাড়া এ বিষয়ে কলাপাড়া থানায় ভূমি অফিস সার্ভেয়ার মো. হুমায়ুন কবিরকে একমাত্র আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের নামে একটি ফৌজদারী মামলা দায়ের হয়। পরে মামলার এজাহারভূক্ত প্রধান আসামীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে পুলিশ। শীঘ্রই এ মামলার অপরাধ সম্পর্কিত বিষয়টি তদন্তে মাঠে নামছে দুদুক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com