সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

হবিগঞ্জে ভীমরুলের কামড়ে স্বামী স্ত্রীর মৃত্যু

শামিম পাভিন, হবিগঞ্জ
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৫৪৩ বার

ভীমরুলের কামড়ে আড়াই ঘন্টা ব্যবধানে স্বামী স্ত্রী মারা গেছেন। ঘটনাটি ঘটেছে আজমিরিগঞ্জ উপজেলার জুম্মাহাটি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ঝড় শুরু হলে একটি আম গাছ থেকে ভীমরুলের বাসা ভেংগে আবুল মিয়ার বাড়ি দরজার সামনে এসে পড়ে।

 

এসময় অসংখ্য ভীমরুল আবুল মিয়া (৮০) ও তার স্ত্রী অজিতননেছাকে (৬০) কামড়াতে থাকে। ভিমরুলের বিষাক্ত কামড়ে স্বামী স্ত্রী চিৎকার শুরু করলে প্রতিবেশীরা তাদেরকে আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ১১টার দিকে মারা যান আবুল মিয়া। রাত আড়াই দিকে তার স্ত্রী অজিতননেছাও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন জানান, আহতদেরকে প্রাথমিক চিকিৎসার পর হবিগঞ্জ রেফার্ড করি। কিন্তু তারা হবিগঞ্জ যেতে রাজী না হওযায় আজমিরিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

আজমিরিগঞ্জ থানার ওসি মোঃ নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় ওই দুইজন ছাড়া বাড়িতে কেউ ছিলেন না। হতদরিদ্র ওই দম্পত্তির একমাত্র কন্যা চট্রগ্রামে বসবাস করেন। এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com