সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

সাটুরিয়ায় ছিনতাই হওয়া হ্যালোবাইক উদ্ধার: গ্রেপ্তার ৪

কাউছার আহমেদ,মানিকগঞ্জ
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২২৪ বার

মানিকগঞ্জের সাটুরিয়ায় ছিনতাই হওয়া হ্যালোবাইক উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সাটুরিয়া ও ধামরাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, গত বুধবার রাতে তাহের আলীর অটো হ্যালোবাইকটি মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে সাটুরিয়ার হান্দুলিয়া যাওয়ার জন্য ৪০০ টাকায় ভাড়া করে সম্রাট, ফিরোজ ও আরিফ। কিন্তু রাত ১১টার দিকে সাটুরিয়া ইউনিয়নের রাধানগর গ্রামের রাস্তায় তাঁকে জিম্মি করে তার অটো হ্যালোবাইকটি লুট করে নিয়ে যায়। বুধবার রাতেই তাহের আলী সাটুরিয়া থানায় একটি অভিযোগ করেন।

অভিযোগের পেক্ষিতে থানা পুলিশ সাটুরিয়ার র‍্যাইল্লা থেকে সম্রাট (২১), জান্না বাজার থেকে ফিরুজ কবির (২৩), সাটুরিয়া হাসপাতালের সামনে থেকে সুমন ওরফে আরিফ (২৪) ও ধামরাই বাজার থেকে হৃদয় (২৩) কে গ্রেপ্তার করে। সেই সাথে হৃদয়ের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া হ্যালো বাইকটি উদ্ধার করেন।

সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, আসামী হৃদয় দীর্ঘ দিন ধরেই চোরাই অটো হ্যালোবাইক বিক্রি করে আসছে। অভিযোগ পেয়ে সাটুরিয়া থানার একটি টিম ধামরাই ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই হ্যালোবাইক উদ্ধার ও ছিনতাইকারী চক্রের ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ছিনতাই কাজে ব্যবহার করা ১টি ছুরি ও গামছা উদ্ধার করা হয়েছে। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com