মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

সাটুরিয়ার দরগ্রাম ইউপি চেয়ারম্যানের প্রতিবাদ সভা

কাউছার আহমেদ,মানিকগঞ্জ
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪২৬ বার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মাষ্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচার চালানোর প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে তিনটায় উপজেলার দরগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবদুল হামিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দরগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মাষ্টার।

 

এসময় তিনি অভিযোগ করেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল আমাকে সমাজের কাছে হেয়-প্রতিপন্ন করার প্রয়াসে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ ও অপপ্রচার চালাচ্ছে। এর বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

 

উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ওয়াসিম বারী, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ আলতাব হোসেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক বদিউল আলম টিপু, দরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মমীনূল বকস আবুল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম শিবলু, দরগ্রাম ইউনিয়ন ৪নং ওয়ার্ড সভাপতি ও মোঃ মজিবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com