মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

সদস্যপদ হারালেন নায়িকা একা ও পরীমনি

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৫৪৩ বার

সদস্যপদ হারালেন মাদক মামলার আসামি চিত্র জগতের কলংকিত নাম পরীমনি ও একা। এফডিসিতে সংবাদ সম্মেলন করে চিত্রনায়িকা একা ও পরীমনির সদস্যপদ স্থগিতের কথা জানিয়েছেন অভিনয়শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

 

আজ শনিবার বিকেলে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির বক্তব্যে মিশা সওদাগর এই ঘোষণা দেন।

 

এ দুই নায়িকা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত, এমন অভিযোগ এনে শনিবার দুপুরে সমিতির সদস্যদের ডেকে ক্যাবিনেট মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছেএফডিসির জহির রায়হান কালার ল্যাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশা জানান, একা ও পরীমনির ঘটনাটি চলচ্চিত্র তথা শিল্পীসমাজের জন্য বিব্রতকর।

 

কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না শিল্পী সমিতি। তাঁদের মামলা চলমান থাকায় একা ও পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হলো।মিশা সওদাগর জানালেন, শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৬–এর খ এবং ৯–এর গ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন, সঙ্গে সঙ্গে তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হবে।

 

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি গত বুধবার সন্ধ্যায় তাঁর বনানীর বাসা থেকে আটক হন। রাজধানীর বনানীতে তাঁর বাসায় প্রায় চার ঘণ্টার অভিযান শেষে তাঁকে আটক করে র‌্যাব। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর আগে গৃহপরিচারিকাকে নির্যাতনের ঘটনায় চিত্রনায়িকা একাকে আটক করে হাতিরঝিল থানার পুলিশ।

 

এফডিসির সংবাদ সম্মেলনে সভাপতি মিশা সওদাগর ছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহসভাপতি ডিপজল, রুবেল, কার্যনির্বাহী পরিষদ সদস্য অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আলেকজান্ডার বো, জয় চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com