বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

লালমোহনে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ, আটক-১

মো. ফরিদ উদ্দিন, লালমোহন
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৫ বার

ভোলার লালমোহনে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কালমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় অভিযুক্ত রিপন ও তার বড় ভাই কামালসহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই স্কুল ছাত্রীর বাবা মো. নাজিম।

 

অভিযোগ পেয়ে অপহরণকারী রিপনের বড় ভাই ও লালমোহন বাজারের মীম জুয়েলার্সের মালিক মো. কামাল উদ্দিনকে আটক করে পুলিশ।

 

অভিযোগ সূত্রে জানা যায়, কালমা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চরলক্ষী গ্রামের মো. নাজিম মাস্টারের মেয়ে লালমোহন পৌর শহরের একটি প্রাইভেট বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

 

রোববার বিকালে ওই স্কুল ছাত্রীকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় কামালের ভাই রিপন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরণকারী রিপন ও ওই স্কুল ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি।

 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে মো. কামাল হোসেন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com