বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার চকরিয়ায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাড়ি চাপায় মৃত্যু বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ৩ ইটভাটায় অভিযান, ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

লালমোহনে পল্লী উদ্যোক্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রণোদনা এসএমই ঋণ বিতরণ

মো. ফরিদ উদ্দিন, ভোলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১৯৭ বার

ভোলার লালমোহনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত করোনাকালীন প্রণোদনা এসএমই ঋণ বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় বিআরডিবি লালমোহন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসএমই ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা এর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরডিবি ভোলা জেলার উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামন সরকার। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষে এই এসএমই ঋণ অনুমোদন করেছেন।

 

পল্লী উদ্যোক্তাদের মধ্যে এই ঋণের সেবামূল্য ফ্ল্যাট রেট পদ্ধতিতে বার্ষিক ৪% হারে প্রযোজ্য হবে। এই ঋণ অবশ্যই ফেরত যোগ্য। যে যে খাতের জন্য এই ঋণ নিচ্ছেন তাকে সেই খাতে টাকা বিনিয়োগ করতে হবে। বিআরডিবি লালমোহন অফিসের মাধ্যমে ২১ জন পল্লী উদ্যোক্তার মধ্যে মোট ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হবে।

 

তার মধ্যে আজ (২৪ আগস্ট) ১০ জনের মধ্যে ২৫ লক্ষ ৫০ টাকা বিতরন করা হয়েছে। আগামীকাল বাকী টাকা বিতরন করা হবে বলে জানা যায়। ঋণ বিতরণে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সগির আহমেদসহ বিআরডিবি অফিসের কর্মকর্তা কর্মচারীসহ ঋণ গ্রহীতাগন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com