বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

লালমোহনে কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে বিধি নিষেধ অমান্য করায় ১০ হাজার টাকা অর্থদন্ড

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৫৮৭ বার

বর্তমান সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে বিধি নিষেধ অমান্য করায় ভোলার লালমোহনে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার লালমোহন পৌর শহরে বিকেলে অভিযান পরিচালনা করেন লালমোহন উপজেলার নবযোগদানকৃত নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম।

 

 

এসময় মোট ৭টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মাছ বাজার ও কাচাঁ বাজারে ৪ জনকে ৪ হাজার টাকা, স্বাস্থ্যবিধি না মানায় একটি চাইনিজ রেষ্টুরেন্টকে ৫ হাজার এবং ২টি ফার্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করেন।

 

পাশাপাশি হ্যান্ড মাইকে সরকার ঘোষিত আইনকে মেনে কঠোর লকডাউনে সবাইকে ঘরে থাকা এবং জরুরী প্রয়োজনে স্বাস্থ্য বিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত, মাছ বাজার, কাঁচা বাজার ফল ব্যবসায়ীদেরকে খোলা রাখার নির্দেশ প্রদান করেন ইউএনও।

 

এছাড়াও দুই অসহায় পথচারীর হাতে খাবার তুলে দেন তারা।
লালমোহন হাসপাতাল সূত্রে জানা গেছে ২৮ জুলাই গত ২৪ ঘন্টার রিপোর্টে লালমোহনে ৩৭ জন করোনার নমূনা দিয়ে ২৩ জনের পজেটিভ পাওয়া গেছে। দিন দিন বেড়েই চলছে লালমোহনে আক্রান্তের সংখ্যা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com