বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

রাজধানীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৩০ বার

রাজধানীর কদমতলী এলাকায় স্ত্রী শোভাকে গলাটিপে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী রিকশাচালক রাসেল মাহমুদ সবুজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৪ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি সবুজকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।

সবুজ পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা ইস্যু করেছেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার মো. মিজান বিষয়টি জানান।

জানা যায়, ২০১৪ সালের মার্চ মাসে প্রেমের সম্পর্ক থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সবুজ ও শোভা। বিয়ের পর কারণে অকারণে সবুজ শোভাকে মারধর করতেন। ২০১৪ সালের ১০ ডিসেম্বর সকাল ৮টার দিকে কদমতলী হাজী খোরশেদ আলী রোডের বাসা থেকে বের হয়ে যান শোভা। এরপর তিনি আর বাসায় ফেরেননি। ১২ ডিসেম্বর পাশের বাসার ভাড়াটিয়া রিনা শোভার বিষয়টি জানান। পরে শোভার মরদেহ বাসা থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় রিভা কদমতলী থানায় ১৩ ডিসেম্বর মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ৯ ডিসেম্বর রাত ১০টা থেকে ১২ ডিসেম্বর সকাল ৮টার যে কোনো সময়ের মধ্যে সবুজ তার বোন শোভাকে হত্যা করে।

মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ২৩ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নজরুল ইসলাম। পরের বছর ২৭ আগস্ট সবুজের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত চার্জশিটভুক্ত ২২ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com