সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার 

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৫ বার
সাভারে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
আজ (২০ সেপ্টেম্বর) সোমবার বিকেলে সাভারের ব্যাংক কলোনী এলাকার চারতলা ভবনের নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক আলী রাজ (২১) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দুর মানিকনগর গ্রামের আল আমিন কাজীর ছেলে।
পুলিশ জানায়, সাভারের ব্যাংক কলোনি এলাকায় ফারুক আহম্মেদের চারতলা ভবনের নীচ তলায় ভাড়া থেকে আলী রাজ কাপড়ের ব্যবসা করতেন।
এদিন দুপুরে তার ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে অন্য ভাড়াটিয়ারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে আলী রাজের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
সাভার মডেল থানার এসআই পাভেল মোল্লা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com