বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

যশোরের চৌগাছায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৭২৪ বার

যশোরের চৌগাছায় পাট ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর মৌজার (মন্মথপুর) মাঠের অমেদ আলীর পাটক্ষেতের মধ্যে লাশটি পড়ে ছিলো। পরে স্থানীরা পুলিশে সংবাদ দেয়।

 

উদ্ধারের সময় লাশটির পরনে একটি কালো প্যান্ট থাকলেও গায়ে কোন জামা ছিল না। তার মুখের মাস্ক গলায় ঝুলানো এবং মুখ, নাক ও চোখ টেপ দিয়ে বাঁধা ছিল।

 

চৌগাছা থানার এসআই আশিকুর রহমান জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে সংবাদ পেয়ে সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে এসেছি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এখনো মৃতের কোন পরিচয় পাওয়া যায়নি।

 

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com