বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার চকরিয়ায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাড়ি চাপায় মৃত্যু বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ৩ ইটভাটায় অভিযান, ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

ময়মনসিংহের গৌরীপুরে কঠোর লকডাউনে বসছে গরুর হাট

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৮৯২ বার
ময়মনসিংহে স্বাস্থ্যবিধি অমান্য করে চলছে গরুর হাট

শনিবার (১০ জুলাই) সাপ্তাহিক বাজারে দেখা যায়, গরুর হাটে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। পশুর তুলনায় ৫/৬ গুণ মানুষ ছিল যাদের বেশির ভাগ মাস্ক বিহীন। এমনকি যারা মাস্ক ব্যবহার করছেন, তাদের মাস্ক থুতনি ও নাকের নিচে। ইজারাদারের পক্ষ থেকেও নেই কোন সুরক্ষাব্যবস্থা, রাখা হয়নি হাত ধোয়ার জন্য পানি ও সাবানের যোগান।

সম্প্রতি গৌরীপুরে আশংকাজনক হারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ছড়িয়ে পড়েছে গ্রামে-গঞ্জে, এমন সময়ে গরুর হাটে শত শত মানুষের সমাগম ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে। এদিকে সাপ্তাহিক গ্রামের বাজারে(ভূটিয়ারকোনা ও পাছার) প্রশাসনের নজরদারীতে গরুর হাট না বসলেও পৌর শহরে গরুর হাট বসছে এনিয়ে অনেকের ধারণা করোনা শুধুই গ্রামে শহরে করোনা নেই।

গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু বলেন- উপজেলায় করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় গরুর বাজার চলতে থাকলে গৌরীপুরে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণহীন হয়ে যাবে।

গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম বলেন- মানুষ নিজ থেকে সচেতন না হলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব না। এসময়ে গরুর হাট বসা, গরু কেনাবেচা করতে বাজারে যাওয়া কোনটাই উচিত নয়।

গৌরীপুর গরুর হাট ইজারাদারের প্রতিনিধি এমদাদুল হক বাদল জানান, ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান- স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে বাজারে গরু কেনাবেচা করা যাবে। এক্ষেত্রে স্বাস্থ্য বিধি না মানলে বাজার বন্ধ করে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com