বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৯ বার
ফাইল ফটো
ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভাই নিহত হয়েছেন।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মির্জাপুর গ্রামের নাসির উদ্দিন (৪৫) ও তার ছোট ভাই ওয়াজি উল্লাহ (২৬)।
গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে করে নাসির উদ্দিন ও ওয়াজি উল্লাহ ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
বাথুলী স্ট্যান্ডে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় ঢাকামুখী একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। ওসি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com