সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বরিশালের মুলাদী উপজেলায় এক ডাকাত সদস্য নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৬৬ বার

বরিশালের মুলাদী উপজেলায় এক ডাকাত সদস্য নিহত। এছাড়া ডাকাতদের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। মুলাদী থানার এস আই আল আমিন এ তথ্য জানিয়েছেন।

রোববার (২৭ আগস্ট) ভোরের দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের চর সাহেব রামপুর গ্রামের লক্ষ্মীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডাকাত সদস্য হলেন-বাবু (২৭)। তিনি বরিশাল নগরীর কাশিপুর এলাকার জাকির হোসেনের ছেলে। মুলাদীর বাটামারা ইউনিয়নের তয়কা টুমচর এলাকায় নানা বাড়িতে থাকতেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা রিপন সরদার।

আহতরা হলেন-চর সাহেব রামপুর গ্রামের এছহাক বেপারী, তার স্ত্রী মাহফুজা বেগম, ছেলে ইব্রাহিম, সুজন ও সুমন। তাদের মধ্যে বোমার আঘাতে আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক। তাকেসহ দুই ভাইকে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বাবা এছহাক ও মা মাহফুজাকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয় ইউপি সদস্য মো. মজিবর রহমান জানিয়েছেন।

বাটামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন জানান, এছাহাক বেপারীর বাড়িতে রাত ২টার দিকে ডাকাতদল হানা দেয়। তারা পিটিয়ে কুপিয়ে ঘরের ৫ সদস্যকে আহত করেন। জীবন রক্ষায় পরিবারের সদস্যরা এক ডাকাত সদস্যকে ঝাপটে ধরে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে নিজ দলের একজন গুরুতর জখম হন। তাকে পুলিশ উদ্ধার করে কালকিনি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাটামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবর রহমান বলেন, চার সদস্যর ডাকাত দল দরজা ভেঙে প্রবেশ করে। পরে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে টাকা লুট করে। তারা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ফিরে আসে। আরও টাকা আছে জানিয়ে ডাকাতরা সবাইকে মারধর শুরু করে। একপর্যায়ে ডাকাতদের একজনকে ধরে ফেললে তাকে ছাড়িয়ে নিতে ডাকাতরা বোমা নিক্ষেপ করে। এতে ওই পরিবারের ৫ সদস্যসহ ডাকাতও গুরুতর জখম হয়েছে। বোমার আঘাতে আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা রিপন সরদার জানান, এছাহাক বেপারীর ছেলে বিদেশে যাবে। তাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ঋণ উত্তোলন করেছে। ডাকাতরা কিভাবে ওই বিষয়টি জেনে বাড়িতে হানা দিয়েছে। ওই টাকা নেওয়ার জন্য ডাকাতরা এছাহাক বেপারীর ঘরে তাণ্ডব চালিয়েছে। এতে ওই পরিবারের ৫ সদস্য আহত হয়েছেন।  এ সময় তয়কা টুমচর গ্রামের বাসিন্দা আলমগীরের ভাগনে বাবু নামে এক ডাকাত সদস্য মারা গেছে।

ঘটনাস্থলে থাকা মুলাদী থানার এস আই মো. আল আমিন বলেন, ডাকাত সদস্যর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com