সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বরগুনায় স্ত্রী ও কন্যা হত্যার দায় স্বীকার ঘাতক শাহীনের

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৫২৬ বার
বরগুনার পাথরঘাটায় স্ত্রী সুমাইয়া ও শিশুসন্তান সামিরা আক্তার জুইকে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ঘাতক শাহিন মুন্সী আজ পাথরঘাটা চীফ জুডিশিয়াল মেজিস্টেট আদালতে স্ত্রী ও কন্যাকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে। সোমবার রাতে সিআইডি চট্টগ্রাম বন্দর থানা এলাকা থেকে শাহীন মুন্সীকে গ্রেফতার করে।

আজ বুধবার শাহিনকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত মল্লিকের আদালতে হাজির করা হলে সেখানে নিজে একাই‌ স্ত্রী ও শিশু কন্যাকে হত্যা করেছে স্বীকার করে জবানবন্দি দেয় শাহিন মুন্সী।
এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ৩ জুলাই আরো ২জনকে আটক করে পাথরঘাটা থানা পুলিশ। তারা হল, ঘাতক শাহিনের মা শাহিনুর বেগম ও মামাতো ভাই ইমাম হোসেন। ৪ জুলাই আটক দুজনকে ভার্চুয়াল  আদালতে হাজির করে পৃথক-পৃথক ভাবে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত আবেদন শুনানির জন্য রেখে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাহিন মুন্সী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুর গ্রামের খলিলুর রহমান মুন্সীর ছেলে। সুমাইয়া একই গ্রামের রিপন বাদশা’র মেয়ে।
পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ১ জুলাই রাত ১০টার দিকে সুমাইয়া ঘরের কাছাকাছি টয়লেটে গেলে তার পিছু নেয় শাহিন মুন্সী। মাছধরা বড়শীর লায়নলের সুতা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে সুমাইয়াকে। এর পর বাড়ি থেকে মাটিকাটা কোদাল নিয়ে মাটি খুঁড়ে মাটি চাপা দেয় শাহিন একাই। এর পরে ঘরে গিয়ে নয় মাসের শিশু জুঁইকে কান্না করতে দেখে তাকে নিয়ে খালের পানিতে চুবিয়ে হত্যা করে ঘাতক শাহিন। একইসঙ্গে মায়ের সাথেই বাড়ির পাশে পুঁতে রাখে নিজ শিশুকন্যা জুঁইকে।
এ ঘটনার দু’দিন পর ৩ জুলাই নিজ বাড়ির সংলগ্ন খালের পাড়ে গর্ত থেকে হাত-পা বাধাঁ অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পাথরঘাটা পুলিশ। পরের দিন ময়না তদন্ত শেষে সুমাইয়ার বাবার বাড়িতে পুলিশের উপস্থিতিতে দাফন করা হয়।
মরদেহ উদ্ধারের পর ৩জুলাই বিকেলে সুমাইয়ার বাবা রিপন বাদশা বাদী হয়ে জামাই শাহিন মুন্সী, তার মা শাহিনুর বেগম, মামাতো ভাই ইমাম ও ইমামের শ্যালক রিমন সহ অজ্ঞাতনামা কয়েকজন আসামি করে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বুধবার শাহিনের জবানবন্দি আদালতের মাধ্যমে রেকর্ড করে  বিকেলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত মল্লিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com