সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

এহসান রানা, ফরিদপুর 
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৩ বার
ফরিদপুরের বোয়ালমারীতে ১৩-১৪ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীর লাশ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার বোনের বাড়ি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। ওই মাদ্রাসা শিক্ষার্থীর নাম মরিয়ম ছুয়া। সে উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের ইনায়েত চৌধুরীর মেয়ে।
থানা এবং স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম মাস দেড়েক আগে উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামে তার বড় বোন রিয়া বেগমের বাড়িতে বেড়াতে যায়। রিয়া বেগমের স্বামী আরিফ শেখ মালয়েশিয়া প্রবাসী। বছর পাঁচেক আগে রিয়া বেগমের সাথে পারিবারিকভাবে আরিফ শেখের বিয়ে হয়। রিয়া ও আরিফ সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই বোন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে বড় বোন রিয়া বেগমের দোতলা ভবনের উত্তর পশ্চিম কোনার একটি কক্ষ থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে মরিয়ম আত্মহত্যা করে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ইনায়েত চৌধুরী বাদি হয়ে বৃহস্পতিবার রাত ৮টায় বোয়ালমারী থানায় ইউডি মামলা করেছেন। নিহতের গলায় কাটা দাগের মত আঘাতের চিহ্ন রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।  নিহত মরিয়ম চার ভাই-বোনের মধ্যে ছোট।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com