সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

ফরিদপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ সদস্য সহ এক মাদক ব্যবসায়ীকে আটক 

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৬ বার
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ছয় সদস্য সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ইজিবাইক, ৩টি চাপাতি, ৩টি চাকু, ১টি দা, ২টি প্লাস, ১টি সেলাই রেঞ্জ, ৬টি মোবাইল সেট সহ নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়। অপরদিকে পৃথক অভিযানে ২টি গাঁজার গাছ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অভিযানটি ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান এর দিকনির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমীনুর রহমান ও থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব এর সার্বিক সহায়তায়, এস আই মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম (৫ সেপ্টেম্বর) রাত ২ টায় উপজেলার কৃষ্ণারডাংগী এলাকা থেকে ডাকাত দলের সক্রিয় ৬ সদস্যকে আটক করে।
আটককৃতরা হলেন, সুমন কাজী ওরফে পাপ্পু (২৫), সোহেল মাতুব্বর(২৫), লতিফ মাতুব্বর(৩৮), রবিন মোল্যা(২০), রহিম খান(২০), নুর ইসলাম মোল্যা(৫৫)।
অপরদিকে পৃথক একটি অভিযানে এস আই আব্দুল্লাহ আজিজের নেতৃত্বে রবিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় নগরকান্দা পৌরসভার মধ্যপাড়া থেকে ২ টি গাঁজার গাছ সহ রিপন শেখ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com