বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ফরিদপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৯ বার

ফরিদপুরের সালথায় আনুমানিক ৩৫ বছর বয়সের এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদি গ্রামের একটি বাগান থেকে সালথা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

 

পুলিশ জানান, বুধবার সকালে কাকদি গ্রামের সুশান্ত মিত্র মনার বাগানে নিখিল শীল সুপারী পাড়তে গেলে একটি লাশ দেখে চিৎকার দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে।

যুবকটির পরনে ডিপ কালারের একটি শার্ট ও আকাশী কালারের একটি জিন্সের প্যান্ট রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় মেলেনি।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোঃ সুমিনুর রহমান বলেন, উপজেলার কাকদি গ্রামের সুশান্ত মিত্র মনার বাগানে একটি অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com