বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

এহসান রানা,  ফরিদপুর 
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪০ বার
ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় এম,আই আজাদ (৩৭) নামের এক সাবেক কাউন্সিলর নিহত হয়েছেন। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়ি পৌরসভাধীন মিরাকান্দা গ্রাম হতে মোটরসাইকেল যোগে  নগরকান্দা বাজারের উদ্দেশ্যে বের হলে বাড়ির পার্শ্ববর্তী কালিয়ার মোড় নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটো বাইকের সাথে সংঘর্ষ হলে আজাদ গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকা নেওয়ার পথে হেমায়েতপুর নামকস্থানে যাওয়ার পর এম,আই আজাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল মো: সুমিনুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com