বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি পরিচয়ে প্রতারণার অভিযোগে প্রতারক গ্রেপ্তার

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪৯৪ বার

গাজীপুরের টঙ্গী থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিচয় দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

 

তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, ব্যক্তিগত সহকারী, একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক সহ বিভিন্ন পরিচয়ে মানুষকে প্রতারিত করার অভিযোগ রয়েছে।

 

আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলম।

 

গ্রেপ্তার শরীফ উদ্দিন ওরফে শেখ আকাশ আহম্মেদ শরীফ ওরফে শেখ আকাশ ইবনে যুবরাজ নেত্রকোণা জেলার দূর্গা পুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ নূরে আলম জানান, গেল রাতে টঙ্গীর এরশাদ নগরের চাঙ্কিরটেক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

 

সেখান থেকে যুবরাজ নামে ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি ভুয়া আইডি কার্ড, দুটি মোবাইল ফোন, হ্যান্ডকাফ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগো সহ গাড়িতে ব্যবহারের জন্য ৩টি লেমিনেটিং করা স্টিকার, সিল, ২২০ পিস ইয়াবা উদ্ধার ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

 

ডিবির ওই কর্মকর্তা আরো জানান, প্রতারক যুবরাজ বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি, বিশেষ সহকারি, প্রধানমন্ত্রীর প্রধান তথ্য কর্মকর্তা, বেঙ্গল গ্রুপের পরিচালক, একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক, এফবিসিসিআইয়ের পরিচালক ও আওয়ামী লীগের কার্যকরী সদস্য পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

 

চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নিজের ফেসবুক আইডিতে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে এডিট করা ছবি পাওয়া গেছে।

 

এর আগে কুমিল্লার কোতয়ালী থানায় তার বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক, প্রতারণার অভিযোগে টঙ্গী থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com