মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

পাবনার আটঘরিয়ায় ১২ দিনে ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৮২৭ বার

পাবনার আটঘরিয়ায় জুন মাসের গত ১২ দিনের মধ্যে চিকিৎসক ও পৌর কাউন্সিলরসহ ১৩ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমন পাওয়া গেছে। এদের মধ্যে এন্টিজেন টেষ্টে ৫ জন ও পিসিআর ল্যাব টেষ্টে ৮ জন।

আটঘরিয়া হাসপাতাল সূত্রে জানাযায়, চলতি মাসের ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত মোট ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ১৩ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এদের মধ্যে হাসাপাতালের চিকিৎসক ও আটঘরিয়া পৌরসভার কাউন্সিলর এবং মাধ্যমিক শিক্ষা অফিসের স্টাফ ১ জন।

হাসপাতালের পরিসংখ্যানবিদ মজিবর রহমান জানান, করোনা ভাইরাসের শুরু থেকে এপর্যন্ত ৮৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১০৩ জনের করোনা প্রজেটিভ হয়। সুস্থ হয়েছে ৮৫ জন, মৃত্যু বরণ করেছেন ৩ জন, হোম আইসোলেশনে ১৫ জন এবং চিকিৎসাধীন রয়েছে ২জন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোঃ রফিকুল হাসান বলেন, করোনা সংক্রমণের যেকোন সময়ের মধ্যে আমরা এখন খারাপ সময়ের দিকে যাচ্ছি। সকলেই যদি নিজের জায়গা থেকে যচেতন না হই তবে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। তিনি সকলে স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com