সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

নির্মানাধীন মসজীদের দেয়াল চাপায় শ্রমিক নিহত

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৬৩৪ বার
ঝালকাঠির রাজাপুর উপজেলায় পূর্ব রাজাপুর গ্রামে বুধবার বিকেলে নির্মানাধীন একটি মসজীদের দেয়াল ভেঙে পরে। সেখানে কাজ করতে থাকা শ্রমিক পলাশ হাওলাদার (৩৪) ঐ দেয়ালের নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী হাসেম হাওলাদার বলেন, পূর্ব রাজাপুর এলেমিয়া জামে মসজিদের দ্বিতীয়তলার নির্মান কাজ চলছিলো। বুধবার বিকেল সারে চারটার দিকে বিকট শব্দে মসজীদের দ্বোতলার দেয়াল ও মাচান ভেঙে পরে। আর তার নিচে চাপা পড়ে পলাশের মৃত্যু হয়।
নিহত পলাশ হাওলাদার একই গ্রামের তোফাজ্জেল হাওলাদারের ছেলে।  আরেক প্রত্যক্ষদর্শী শ্রমিক হারুন জানান, এলেমিয়া জামে মসজিদের দ্বিতীয়তলায় দু’সপ্তাহ আগে নির্মান করা দেয়ালের সাথে মাচান তৈরি করে, সেই মাচানের ওপড়ে উঠে ল্যনটিন নির্মানের কাজ করছিলো পলাশ। হঠাৎ ওই নির্মান করা দেয়াল ও মাচান ভেঙে নিচে পড়ে যায় আর তার নিচে পলাশ চাপা পড়ে।
নিহত শ্রমিক পলাশের পিতা তোফাজ্জেল হাওলাদার ও ভগ্নিপতি হেমায়েত হোসেন অভিযোগ করে বলেন, মসজিদটির নির্মান কাজের ঠিকাদার মো. সৈয়দ হোসেন সিমেন্টের পরিমান কম দিয়ে দেয়াল নির্মান করার কারনে সেই দেয়াল ভেঙে পড়েছে। পলাশের বাবা ওই ঠিকাদারের বিচারদাবি করেন।
 ঘটনার পর থেকে ঠিকাদার মো. সৈয়দ হোসেন মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হহয়নি।
রাজাপুরথানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com