রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

ধামরাই ইউপি চেয়ারম্যান থানা হেফাজতে

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৫৭ বার

ঢাকার সাভারে বাসচালকের সাথে বাকবিতন্ডার জেরে ধামরাই সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানকে সাভার মডেল থানার হেফাজতে নেওয়া হয়েছে।

 

শনিবার সন্ধায় বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার এসআই শফিক। এর আগে দুপুরের দিকে সাভার স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরের দিকে ঢাকা থেকে ফেরার পথে লাব্বাঈক পরিবহনের বাসের পাশাপাশি আসার সময় ওই চেয়ারম্যানের প্রাইভেট কারের সঙ্গে ঘষা লাগে। এতে ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান তার গাড়িতে থাকা লাঠি দিয়ে বাসে কয়েকটা বাড়ি দেন।

 

পরে পাশে থাকা পুলিশ ওই পরিবহনের চালক ও সোহরাব হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। সাভার মডেল থানার এসআই শফিক জানান, ‘ওখানে একটু ঝামেলা হয়েছিলো। পরে উনাকে আটক করে নিয়ে আসা হয়।

 

বিষয়টি উপরস্থ কর্মকর্তাদেরকে জানিয়েছি। এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি। আর যে আঘাতের অভিযোগ করা হয়েছে সেটাও আমি দেখেছি সঠিক নয়। এছাড়া বাস মালিকেরও কোন অভিযোগ নেই। তবুও কর্মকর্তারা দেখে ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com