সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

টস জিতে ফিল্ডিংয়ে সিলেট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৯১৯ বার
ফাইল ছবি

রংপুর রাইডার্স আর সিলেট সিক্সার্সের শনির দশা কাটছেই না। হারের বৃত্তেই বন্দী হয়ে রয়েছে দল দুটি। তাই দু’দলেরই সামনেই জয়ে ফেরার লক্ষ্য। এমন এক সমীকরণের ম্যাচে প্রথমেই টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে সিলেটের অধিনায়ক নাসির হোসেন।

সাত ম্যাচ খেলে তিন জয় ও তিন পরাজয়ে সাত পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে সিলেট। ঢাকা পর্বে একটি ম্যাচও এখনও জিততে পারেনি সিলেট। তাই আজকের ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না নাসিরবাহিনী।

এদিকে শেষ ম্যাচে রংপুরের হয়ে মাঠে নেমেছিল ক্রিস গেইল- ব্রেন্ডন ম্যাককালাম। দু’জনেই ছিলেন ফ্লপ। রংপুরের লক্ষ্য এই, দুই ব্যাটসম্যান জ্বলে উঠে দলকে পয়েন্ট টেবিলের তলানী থেকে টেনে তুলবে।

সিলেট সিক্সার্স একাদশ
নাসির হোসেন, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, আবুল হাসান রাজু, তাইজুল ইসলাম, বাবর আজম, লিয়াম প্লাঙ্কেট, দানুসকা গুনথিলাকা, আন্দ্রে ফ্লেচার ও টিম ব্রেসনান।

রংপুর রাইডার্স
মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ মিথুন, শাহরিয়ার নাফীস, সোহাগ গাজী, রুবেল হোসেন, জিয়াউর রহমান, ক্রিস গেইল,ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, থিসারা পেরারা, জহির খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com