শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

‘শুভ’ নীল জার্সিতেই ইংল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৩ বার

বিশ্বকাপের সেমিফাইনালের মহারণে ইংল্যান্ডের বিপক্ষে চিরাচরিত আকাশি-সাদা জার্সির বদলে নীল রঙের অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের এই বিশেষ অনুরোধ মঞ্জুর করেছে।

বাংলাদেশ সময় বুধবার (১৬ জুলাই) রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে এমন সিদ্ধান্ত বেশ চমক সৃষ্টি করেছে। আর্জেন্টিনার এই অনুরোধের পেছনে কাজ করেছে ইতিহাস এবং কুসংস্কারের মিশেল।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এ পর্যন্ত ইংল্যান্ডের মুখোমুখি পাঁচবার হয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে তারা জয় পেয়েছে ১৯৮৬ ও ১৯৯৮ সালে। আর এই দুটি ম্যাচেই তারা গায়ে জড়িয়েছিল তাদের গাঢ় নীল রঙের অ্যাওয়ে জার্সি।

অন্যদিকে, ১৯৬২, ১৯৬৬ এবং ২০০২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা দল যখনই আকাশি-সাদা হোম জার্সি পরে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে, তখনই পরাজয় বরণ করতে হয়েছে আলবিসেলেস্তেদের।

এই ঐতিহাসিক পরিসংখ্যানকে ‘শুভ লক্ষণ’ হিসেবে দেখছেন মেসিরা। ফুটবল বিশ্লেষকদের মতে, মাঠের বাইরের তুমুল বিতর্ক এবং রেফারিদের নিয়ে ওঠা সমালোচনার চাপে থাকা আর্জেন্টিনা মনস্তাত্ত্বিকভাবে এই জার্সি পরিবর্তন থেকে কিছুটা বাড়তি আত্মবিশ্বাস পেতে চাইছে।

১৯৬৬ সালের বিশ্বকাপে আন্তোনিও র‍্যাট্টিনকে বহিষ্কারের ঘটনা থেকে শুরু করে ১৯৮৬ সালের ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’—ইংল্যান্ড-আর্জেন্টিনা লড়াই মানেই উত্তেজনার বারুদ। আজ ৪০ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

সব মিলিয়ে আজকের সেমিফাইনালটি ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচ হতে যাচ্ছে। এখন দেখার বিষয়, আর্জেন্টিনার এই ‘শুভ’ জার্সি তাদের মাঠের পারফরম্যান্সে আবারও জয় এনে দিতে পারে কি না, নাকি ইংল্যান্ডের বিপক্ষে নতুন কোনো ইতিহাস তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com