শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

রোনালদোর কান্নাভেজা বিদায়

আনন্দবার্তা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৭ বার

হাজারো কণ্ঠে ছিল তার নাম, কোটি চোখে ছিল শেষবারের মতো বিশ্বকাপ ছোঁয়ার স্বপ্ন। কিন্তু ফুটবল সব গল্পের সুখী সমাপ্তি লেখে না। ডালাসের রাত তাই শুধু স্পেনের উল্লাসে রাঙেনি, নিভে গেছে এক নক্ষত্রের বিশ্বকাপ অধ্যায়ের শেষ আলোটিও। স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল, আর ভেঙে চুরমার হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বজয়ের স্বপ্ন। গ্যালারির অশ্রু, সতীর্থদের নীরবতা আর রোনালদোর অশ্রুসিক্ত পদচারণা যেন জানিয়ে দিল একটি যুগের অবসান।

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন আর পূরণ হলো না। রেকর্ড ছয়টি বিশ্বকাপ খেলেও শিরোপার দেখা পাননি পর্তুগালের এই মহাতারকা। স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার মধ্য দিয়ে শেষ হলো তার বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে রোনালদো নিশ্চিত করেন, এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

বিশ্বকাপ থেকে শূন্য হাতে বিদায় নিলেও আক্ষেপের চেয়ে আত্মতৃপ্তির কথাই বেশি শোনা গেছে রোনালদোর কণ্ঠে। তার দাবি, জাতীয় দলের জার্সিতে নিজের সামর্থ্যের সবটুকুই উজাড় করে দিয়েছেন। একইসঙ্গে বিশ্বকাপ না জিতলেও জাতীয় দলের জার্সিতে নিজের অর্জন নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি। শেষ বাঁশি বাজার সাথে সাথে বিশ্বকাপে রোনালদোর শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হলো এক গোলের আঘাতেই।

 

জয়ের আনন্দে ভাসছে স্পেন, আর হারের বেদনায় বিমর্ষ পর্তুগাল বিদায় জানাল টুর্নামেন্টকে। আর কোনো বিশ্বকাপে প্রেস কনফারেন্সে দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনালদোকে, একটি যুগের ইতি। যে তারকার আলোয় আলোকিত ছিল বিশ্বকাপের মঞ্চ, সেই আলোই এবার নিভে গেল এক বেদনাময় রাতে। চোখে ছিল জল, আর সেই জলে ভিজল কোটি সমর্থকের হৃদয়। বিশ্বকাপের সবুজ গালিচা থেকে বিদায় নিলেন ফুটবলের সর্বোচ্চ গোলদাতা, থেকে গেল শুধু একজন নেতার গল্প।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com