মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরতে শ্রমিকদের মহাসড়কে ভিড়

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪৬০ বার
এদিকে লকডাউনের কঠোর বিধিনিষেধ জারি থাকার পরেও এরমধ্যে হঠাৎ রপ্তানিমুখী কারখানা খুলে দেয়ার ঘোষণায় মারাত্মক দুর্বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। মহাসড়কে গণ পরিবহন না থাকায় অবর্ণনীয় দুর্ভোগ সয়ে কর্মস্থলে ফিরতে হচ্ছে তাদের।
অবশ্য কারখানা কর্তৃপক্ষ বলছে, তাদের অধিকাংশ শ্রমিকই কারখানার আশেপাশে থাকেন যারা ঈদে বাড়ি যায়নি। যারা ঈদে বাড়ি গিয়েছেন তাদের ব্যাপারে ৫ আগস্ট পর্যন্ত ছাড় দেয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন সংশ্লিষ্টরা।
৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি আছে। ঈদের আগে দেয়া সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছিল ওইদিন পর্যন্ত রপ্তানিমুখী কারখানাসমূহ বন্ধ থাকবে। যে কারণে মহাসড়কের ভোগান্তি সয়েও ঈদে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ বাড়ি গিয়েছিলেন। গতকাল সন্ধ্যায় হঠাৎ করে আগের প্রজ্ঞাপন বাতিল করে আগামীকাল থেকে কারখানা খোলা রাখার ঘোষণা দেয়া হয়েছে। এতে মারাত্মক দুশ্চিন্তা ও দুর্ভোগে পড়েছেন দূরদূরান্তে থাকা শ্রমিকেরা।
গত রাতেই রংপুর, দিনাজপুর, রাজশাহী, খুলনা থেকে শ্রমজীবী মানুষেরা ট্রাক, পিকাপ ও অ্যাম্বুলেন্সে করে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এদিক পোশাক কর্মী বাবুল হোসেন বলেন গণপরিবহন চালু না করে গার্মেন্টস খুলে দেয়ায় বিপাকে পড়েছে সে, রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে জৈনাবাজার যাচ্ছে প্রায় স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি ভাড়া দিয়ে। চাকরি বাঁচাতে যেতে হচ্ছে তাকে তার কর্মস্থলে।
অবশ্য কারখানা কর্তৃপক্ষ বলছে, তাদের অধিকাংশ শ্রমিকই কারখানার আশেপাশে থাকেন যারা ঈদে বাড়ি যায়নি। তাদেরকে দিয়েই আগামীকাল কারখানা চালু করবে। এদিকে ইউনিটি ফেব্রিক্স লিমিটেড এর চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা মুঠোফোনে জানান, যেসকল শ্রমিক কারখানা আশেপাশে আছে তাদের দিয়ে আগামীকাল কারখানা চালু করবে।
এবং যারা ঈদের ছুটিতে নিজ জেলায় চলে গেছে তারা  ৫ ই আগস্ট এর পরে আসলে তারা তাদের কর্মস্থলে ফিরতে পারবেন এবং তাদেরকে চাকরীচ্যুত করা হবে না। এসময় তিনি আরো জানান, আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক শ্রমিককে কারখানায় প্রবেশ করানো হবে, এবং হ্যান্ড স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই কারখানা চালু করবে।
গেল কয়েকদিনের তুলনায় আজ মহাসড়কে যানবাহনের সংখ্যা কিছুটা বেড়েছে। ব্যাটারি রিকশা, ভ্যান, মোটরসাইকেলে চেপে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা তাদের গন্তব্যে যাচ্ছেন। এসময় কেউই মানছেন না কোনো রকমের স্বাস্থ্যবিধি।
হঠাৎ করে কারখানা খোলা রাখার ঘোষণায় উদ্ভুত পরিস্থিতে গাজীপুরের বাইরে থাকা শ্রমিকদের যথাসময়ে হাজির হওয়ার ব্যাপারে ৫ আগস্ট পর্যন্ত ছাড় দেয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন। এদিকে গাজীপুরে ২০৭২টি বিভিন্ন শ্রেণীর কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন অন্তত ১৮ লাখ শ্রমিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com