সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

ঝালকাঠিতে ১ হাজার পিচ ইয়াবাসহ  দুই মাদক কারবারী আটক

ইসমাইল হাওলাদার,ঝালকাঠি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৭৩ বার
ঝালকাঠির রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা এলাকা থেকে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ দু’জন মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ইন্দ্রপাশা গ্রামের শমসের ডাকাতের বসতঘরে তল্লাশী করে এই ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে আনন্দবার্তাকে নিশ্চিত করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মাইনউদ্দিন।
এসময় শমসের উদ্দিনের ছেলে খৈয়াম হোসেন (৩২) এবং একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে তৌহিদুর রহমান তপু (৩৩) কে আটক করা হয়েছে।
ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. মাইনউদ্দিন এবং মো. মোস্তফা এ অভিযানের নেতৃত্ব দেন। জব্দকৃত ইয়াবাসহ আটক দুজনকে রাতেই সদর থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতদের নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্চ খলিলুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com