মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

ঝালকাঠিতে মঞ্চস্থ হলো ‘অবরুদ্ধ ১৪ বছর’

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪৩০ বার

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জীবনী নির্ভর নব-নির্মিত নাটক ‘অবরুদ্ধ ১৪ বছর’ ঝালকাঠিতে মঞ্চায়িত হয়েছে।

 

জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নাটকটি মঞ্চায়িত হয়।

 

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতির পিতার জীবনী’র উপর ৬৪ জেলায় ৬৪ টি মঞ্চ নাটক নির্মিত হয়।

 

তারই অংশ হিসেবে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় বঙ্গবন্ধুর জেল জীবন ও প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘অবরুদ্ধ ১৪ বছর’ নাটকটি নির্মান করা হয়।

 

নাটক পরিবেশনা করেছে রেপাটারি নাট্যদল ঝালকাঠির ১৬ জন নাট্যকর্মী। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন অনিমেষ সাহা লিটু।

 

সমন্বয়কারী ছিলেন জেলা সাংস্কুতিক কর্মকর্তা আল মামুন। মঙ্গলবার সন্ধ্যা সারে ৭ টায় জেলা প্রশাসক ও নাটকের প্রযজনা অধিকর্তা মো: জেহর আলী নাটকটি মঞ্চায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

 

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান সাইফুলাহ পনির, স্থানীয় নাট্যকর্মী, সাংস্কুতিককর্মী, সংগঠকসহ তিন শতাধীক দর্শক নাটকটি উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com