সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

জাপা নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২১৩ বার

জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হিসেবে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নুকে নিয়োগ দেয়া হয়েছে।

শনিবার জাপা দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাক্ষরিত এক সাংগঠনিক আদেশে বলা হয়, ‘দলের গঠনতন্ত্রের ২০/১(১)ক ধারার প্রদত্ত ক্ষমতাবলে উক্ত নিয়োগ প্রদান করা হলো। যা অবিলম্বে কার্যকর হবে।’

১৯৫৩ সালে মুজিবুল হক চুন্নুর জন্ম কিশোরগঞ্জে। চুন্নু ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০০৮, ২০১৪, ২০১৮ সালে মহাজোট প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

গত ২ অক্টোবর জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু মৃত্যুবরণ করলে মহাসচিব পদটি শূন্য হয়। এরপরই পদের জন্য দৌঁড়ঝাপ শুরু হয়। মহাসচিব পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী চেয়ারম্যান জিএম কাদেরের প্রথম পছন্দ ছিল। কিন্তু দলের জেষ্ঠ্য নেতাদের বিরোধিতার কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন জিএম কাদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com