সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

ক্রিকেটার সাব্বিরের অর্ধলাখ টাকা জরিমানা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৬৭৪ বার

সাকিবের পর এবার মিডিয়ার শিরোনামে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য সাব্বির রহমানের নাম। অতিরিক্ত মাথা গরমের কারনেই নিজেদের দাড়াতে হচ্ছে বিচারের মুখোমূখী।

অসদাচরণ ও বর্ণবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে ক্রিকেটার সাব্বির রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযোগকারী দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজার টিপু সুলতান মাহমুদকেও।

বিসিবি পক্ষ থেকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় । বুধবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামাল মুখোমুখি হয়েছিল ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের। তখনো সাব্বিরের দল লিজেন্ডস অব রূপগঞ্জের খেলা শুরু হয়নি। সে সময় ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন শেখ জামাল স্পিনার ইলিয়াস সানি।

পরে শেখ জামাল দাবি করে, ইলিয়াস সানিকে ইট ছুড়ে মেরেছেন এবং বর্ণবাদী গালাগাল করেছেন সাব্বির। বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ জামালের অভিযোগের ভিত্তিতে শুনানি হয়। সেখানে উপস্থিতি ছিলেন সাব্বির, ইলিয়াস ও ম্যানেজার সুলতান। ম্যাচ অফিশিয়ালরাও শুনানিতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে ঢাকা প্রিমিয়ার লিগের টেকনিক্যাল কমিটি সাব্বির ও ম্যানেজার সুলতানকে অর্থদণ্ড দেয়। সতর্ক করে ইলিয়াস সানিকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com