সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

কলাপাড়ায় কৃষক কাদের হত্যা মামলায় উপজেলা আওয়ামীলীগ সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৬০ বার

পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর কৃষক কাদের হত্যা মামলায় সিআইডি’র তদন্ত প্রতিবেদন গৃহীত করে উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আবদুল মোতালেব তালুকদারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।

 

আজ সোমবার (১১ অক্টোবর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত কাদের হত্যা মামলায় সিআইডি’র দাখিলকৃত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ জারি করেন।

একই আদেশে বিজ্ঞ আদালত কাদের হত্যা মামলায় সিআইডি’র প্রতিবেদনে অভিযুক্ত রাজু তালুকদার, জুলিয়াত তালুকদার, সামু তালুকদার, মিলন তালুকদার, আজিজুল হক বুদাই, আলানূর, শাওন চৌধুরী ও সাইদুর রহমানকে কারাগারে প্রেরন সহ মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য মামলাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে বদলীর আদেশ দেন।

 

মামলার অপর তিন অভিযুক্ত অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, মামুন তালুকদার, রিয়াজ তালুকদার ও নাইম কসাই’র জামিন সংক্রান্ত উচ্চ আদালতের রুল নিস্পত্তি না হওয়ায় তাদের জামিন বহাল রেখেছেন আদালত। আদালতের জিআরও এএসআই মো: শহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২ জুলাই ২০১৪ সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় মাছের ঘের নিয়ে পূর্ব শত্রুতার জেরে কৃষক কাদের (৬৫) কে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

 

কলাপাড়া থানা পুলিশ ওই রাতেই চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকার একটি খাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করে। এ ঘটনায় নিহতের ভাই মোখলেচুর রহমান বাদী হয়ে ৪ জুলাই ৪৯ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

 

এজাহারকারী পক্ষের আপত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা সহ তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজী হয়েছে একাধিকবার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com