রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

আশুলিয়ায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে প্রতিবাদ

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ২৬৫ বার

সাভারের আশুলিয়ায় লাগামহীন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করা হয়েছে।

 

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে আশুলিয়ার বাইপাইলস্থ আশুলিয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

 

পরে একটি মিছিল নিয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে বাইপাইল ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

 

দ্রব্যমূল্যের যাতাকল থেকে মানুষ মুক্তি চায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কামাও, দূর্ণীতির লাগাম টানো এসব শ্লোগানে বিক্ষোভ করে তারা।

 

ছাত্র, যুব-শ্রমিক অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সংগঠক আসাদুল ইসলাম মুকুল নেতাকর্মীদের নিয়ে এ মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক সাদমান শফিক আহম্মেদ, উপ দপ্তর সম্পাদক অনিক মাহামুদ সবুজ, আশুলিয়া থানা যুব অধিকার পরিষদের আহব্বায়ক ওমর ফারুক, আশুলিয়া থানা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, ঢাকা জেলা উত্তর শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব সবুজ হোসেন, ধামরাই থানা যুব অধিকার পরিষদের আহব্বায়ক রুবেল রানা অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com