বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার চকরিয়ায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাড়ি চাপায় মৃত্যু বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ৩ ইটভাটায় অভিযান, ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

আটঘরিয়ায় গণটিকা কার্যক্রমে সাড়ে সাত হাজার ডোজ ভ্যাকসিন প্রদান

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৯ বার

দেশের অন্যান্য স্থানের ন্যায়, পাবনার আটঘরিয়া তে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কোভিড-১৯ এর (গণটিকা) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আটঘরিয়া উপজেলার ৫ টি ইউনিয়নের ৫ টি কেন্দ্রে মোট সাড়ে ৭ হাজার জনকে টিকা প্রদান করা হয়।

টিকাদান কর্মী সিএইচসিপি মোবারক সরকার নাহিদ বলেন, সকাল থেকে মানুষের পর্যাপ্ত ভীড়। সামাল দিতে কিছুটা হিমশিম খেতে হয়েছে। তবে সুষ্ঠু ভাবেই টিকা দিতে পেরেছি।

টিকা নিতে এসে ফিরে গেছেন অনেকে।

টিকা না নিয়ে বাড়ি ফেরার পথে ফরহাদ শিকদার বলেন, মানুষের ভীড়ে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে । তাই চলে যাচ্ছি।

টিকা গ্রহণের পর একদন্ত ইউনিয়নের বাসিন্দা বিল্লাল জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম।কষ্ট হলেও ভালো লাগছে যে, নিজ এলাকায় টিকা নিতে পারছি।

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রফিকুল হাসান বলেন, ‘আমরা সকল ব্যবস্থা গ্রহণ করে টিকাদান কর্মসূচি সম্পন্ন করেছি।স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং ৪৫ জন স্বেচ্ছাসেবক নিয়ে আমরা উপজেলার ৫ টি টিকাকেন্দ্রে ভ্যাকসিন প্রদান করেছি’।

আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু টিকাদান কর্মসূচি পরিদর্শনে এসে বলেন, ‘সরকারি নির্দেশনা মেনে আমরা কাজ করছি। বয়স্কদের প্রাধান্য দিয়ে, সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে টিকাদান কর্মসূচি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com